খুলনায় দুটি মন্দির কমিটির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

হুমকিঝিনাইদহে মন্দিরের পুরোহিত হত্যার পর এবার খুলনা মহানগরীর আড়ংঘাটায় ২টি মন্দির কমিটির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে হলুদ খামে বার্তা পাঠানো হয়েছে। হুমকির বার্তা পাওয়া এই দুই ব্যক্তি হলেন আড়ংঘাটার শলুয়া সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি মিহির কুমার এবং শলুয়া নিমতলা সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি অপুর্ব বিশ্বাস।
শলুয়া সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি মিহির কুমার জানান, গত ৭ জুলাই রাতে শলুয়া বাজারে তার ফটোকপির দোকান থেকে বাইরে গেলে কে বা কারা আমার দোকানের মধ্যে হলুদ খামে একটি চিঠি রেখে যায়। তাতে লেখা ছিলো, দেশে পুরোহীত হত্যা করা হচ্ছে। যা চলবে এবং ১৪ জুলাই থেকে মন্দিরের সভাপতিদের হত্যা করা হবে। যা খাওয়ার ইচ্ছা খাও ও যাদের সাথে ইচ্ছা দেখা করে নেও উল্লেখ রয়েছে। বিষয়টি রংপুর ১২নং ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দারকে জানানো হয়। তিনি ৮ জুলাই দুই মন্দিরের সভাপতিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গকে নিয়ে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্চ মো. নাসিম খান এর সাথে বৈঠক করেন।

একই সময় শলুয়া নিমতলা সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি অপুর্ব বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে মন্দিরের ভেতরে হলুদ একই ধরনের খামে কম্পিউটারে লেখা একটি চিঠি রেখে যায় বলে অপূর্ব বিশ্বাস জানিয়েছেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। পাঠানো চিঠিগুলো যাচাই বাচাই করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত চলছে। প্রয়োজনে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

/এইচকে/

আরও পড়ুন: পাবনার সন্দেহভাজন দুই জেএমবি সদস্য ৩ দিনের রিমান্ডে