সাতক্ষীরায় যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলনের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশটির উদ্ধার করে পুলিশ।

নিহত মিলনের বাড়ি রাজশাহী জেলায়। দীর্ঘদিন থেকে তিনি সাতক্ষীরায় বাস করছেন।

পুলিশ জানিয়েছে, মিলনের দেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

বাড়ির মালিক রজব আলির দাবি, মিলনকে সোমবার স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান ধরে নিয়ে মারধর করেছিল। পরে তারা তাকে পুলিশে সোপর্দ করলেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহনেওয়াজ ও অ্যাড. তামিম মিলনকে  থানা থেকে মুক্ত করে আনেন। বিনা কারণে মারপিট ও পুলিশে সোপর্দ করার অপমানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: ভাইকে ভোট না দেওয়ায় রাস্তা থেকে ইট তুলে নিলেন আ.লীগ নেতা

/এসটি/