যশোরের শার্শা উপজেলায় দুই বীরাঙ্গনাকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুদান প্রাপ্ত দুই বীরঙ্গনা হলেন, মোমেনা বেগম ও রহিমা খাতুন। তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর অনুদানের ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাফর হোসেন।
/এসটি/