নিহত তাহমিনা খাতুন মোহাম্মদজুম্মা গ্রামের সবেদ আলী মেয়ে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গত ৮-৯ মাস আগে তাহমিনার বিয়ে হয় আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা কুঠিপাড়া গ্রামের আকাশ ওরফে মিঠুর (২২) সঙ্গে। মিঠু ঘরজামাই হিসেবে তার শ্বশুর বাড়ি মোহাম্মদজুম্মা গ্রামে থাকতো। সে প্রায়ই তাহমিনাকে যৌতুকের জন্য নির্যাতন করতো। তাহমিনার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর সে সম্প্রতি সাবেক স্বামীর কাছ থেকে দেনমোহরের ৭০ হাজার টাকা পায়। গত রাতে দ্বিতীয় স্বামী মিঠু সেই টাকা তাকে দিতে বললে তাহমিনা তা দিতে অস্বীকার করে। এতে মিঠু ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ শুক্রবার সকালে তিয়রবিলা কুঠিপাড়ার নিজ বাড়ি থেকে মিঠুকে আটক করে।
আরও পড়ুন: গোপালগঞ্জে দুই মাদ্রাসা ছাত্র আটক
/এআর/