সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেফতার এক

Arms Recovery & Arrest news in Jhenaidah123নাইদহের কালীগঞ্জে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা এক পুলিশ কস্টেবল আহত হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, বোমা, হাসুয়া ও তরবারিসহ মিলন হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় দুপুরে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, উপজেলার নিয়ামতপুর স্কুল বিল্ডিংয়ের সীমানায় ২০/২৫ জন দুর্বৃত্ত অস্ত্র, গুলি ও বোমা নিয়ে গোপন বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীর পুলিশকে লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশও পাল্টা চার রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় মহিবুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়।

উভয় পক্ষের মধ্যে গুলি ও বোমা বিস্ফোরণে পর অন্যরা পালিয়ে গেলেও পাশ্ববর্তী হরিগোবিন্দপুর গ্রামের মিলন হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা, ১টি দেশি তৈরি শর্টগান, ১ রাউন্ড গুলি, ১টি হাসুয়া ও একটি তরোবারি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : স্বরূপকাঠীর কলেজ ছাত্র ৩ বছর ধরে নিখোঁজ