কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার রবিবার বিকালে এক প্রেস বার্তায় এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সভায় পরিচালক (ছাত্র কল্যাণ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড.সোবহান মিয়া, ফজলুল হক হলের প্রভোস্ট ড. কাজী এবিএম মহিউদ্দিন, লালন শাহ হলের প্রভোস্ট ড. পল্লব কুমার চৌধুরী, ড.এম এ রশীদ হলের প্রভোস্ট ড. পিন্টু চন্দ্র শীল, রোকেয়া হলের প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদ, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ), সহকারী হল প্রভোস্ট, নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৪ শিবিরকর্মী আটক
/এআর/