বাউল আখড়ায় হামলা: জামায়াত-শিবিরের ৩ কর্মী গ্রেফতার

গ্রেফতারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী বাউল আখড়ায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় জামায়াত-শিবিরের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সেনেরহুদা গ্রামের শিবির কর্মী মো. আরিফুর রহমান (২০),সাহেব আলী (৩০) ও একই গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী মো. জামাত আলী (৪২)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রবিবার রাতে বাউল আখড়ার সাধক মুকুল হোসেনের বাবা মো. শহিদুল হক অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী এক বাউল আশ্রমে শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই নারী ভক্তসহ তিনজন আহত হন।

 আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় সাধুর আস্তানায় দুর্বৃত্তদের হামলা, আহত ৩

/বিটি/