দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২০ অক্টোবর শেখ সাফায়েতের নামে কুষ্টিয়া মডেল থানায় ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন কুষ্টিয়া এলজিইডি কর্তৃপক্ষ। এ বছরের ২৪ মে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারি পরিচালক রবীন্দ্রনাথ দাসকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
এ বিষয়ে রবীন্দ্রনাথ দাস এর সত্যতা নিশ্চিত করে জানান, শেখ সাফায়েত হোসেন কুষ্টিয়া এলজিইডিতে কর্মরত অবস্থায় ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাত করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে দুই আসনে উপ-নির্বাচন : ভোটার উপস্থিতি কম
/এআর/