দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুকুল কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ দৌলতপুর কালীবাড়ি মন্দির এলাকায় যায়। তখন পুলিশকে দেখে শিবিরের এই দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩টি ককটেল, জিহাদী ১০টি বই, শিবিরের সদস্য সংগ্রহের কিছু ফরম উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার এস আই বাবলু রহমান বাদী হয়ে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
/এমও/