দুদক কমিশনার বলেন, দুর্নীতি ও জঙ্গিবাদ উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
‘সেবার জন্য প্রশাসন, দুর্নীতিকে না বলুন’, স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী গণশুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান, সহকারী পরিচালক মো. মহিনউদ্দিন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজমুল হক, সনাক বাগেরহাটের সভাপতি রামকৃষ্ণ বসু প্রমুখ।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সাব-রেজিস্ট্রি, ভূমি অফিস, পল্লী বিদ্যুৎ, সমাজসেবা , সমবায় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের দুর্নীতি সম্পর্কে গণশুনানিতে সরকারি কর্মকর্তারা অভিযোগকারী জনগণের মুখোমুখি হন। এর আগে উপজেলা চত্বরে তথ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন দফতরের ২০টি স্টল অংশ নেয়।
/এমও/