বেনাপোলের পুটখালি সীমান্তে শহিদুল ইসলাম ফনি (৩৫) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের ৭০/৭ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুলের বাড়ি পুটখালি পশ্চিমপাড়া গ্রামে।
বিজিবি ও গরু ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে আংরাইল সীমান্তে বিএসএফ তাদের তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশের ঢুকতে পারলেও শহিদুল ধরা পড়ে। পরে তাকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে লাশ ভারতীয় সীমান্তের মাঠে ফেলে দেয়। পরে তার সঙ্গীরা কৌশলে লাশ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। খুলনা ২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শামছুল হক জানান, বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পোর্ট থানা পুলিশকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার এএআই জহিরুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন: ইমামকে হত্যার হুমকি কাউখালী আইএস শাখার!
/এসটি/