বেনাপোল চেকপোস্টে অপারেশন আইরিন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস দিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রার চোরাচালান প্রতিরোধে অপারেশন আইরিন নামে একটি অভিযান পরিচালনা করেছেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা। 

স্থলবন্দরে কনভেয়ার বেল্টের সামনে শুল্ক গোয়েন্দাদের একটি দল

শনিবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউসে ঢাকা-কলকাতা যাত্রীবাহী পরিবহনে ও নোম্যান্সল্যান্ড এলাকায় এই  অভিযান পরিচালনা করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী পরিচালক গোলাম রসুল মিয়া জানান, নিরাপত্তা ও দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ কাস্টমস ইনটেলিজেন্টস সব সময় প্রস্তুত রয়েছে। গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে অভিযান পরিচালনা করে তারা এক কোটি টাকারও বেশি মুল্যের বৈদেশিক মুদ্রা আটক করেছে।

চেকপোস্ট দিয়ে অস্ত্র,মাদক ও বৈদেশিক মুদ্রার অবৈধ পাচার প্রতিরোধে মহা-পরিচালক, শুল্ক গোয়েন্দাও তদন্ত অধিদপ্তর ঢাকার নির্দেশে দেশব্যাপী কাস্টমস চেকপোস্ট এলাকায় তাদের অপারেশন আইরিন অভিযান চলছে।

অভিযানে অংশ নেন বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার রাজস্ব কর্মকর্তা অবিনাস চন্দ্র হালদার, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব ও এইচ এম নজরুল ইসলামসহ ৬ জন। 

/টিএন/

আপ: এইচকে
আরও পড়ুন: