সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সৈয়দ রোস্তম আলী, হাবিবুর রহমান, মো. ইদ্রিস, সৈয়দ রাজা মিয়া ও সাইফার রহমান।
জানা গেছে, ২০০৬ সালের ১৭ মার্চ গ্রামের মসজিদে জুম্মার নামাজ শেষে তিন ভাই আজিজার, লুৎফুর খবির ও আবু সাইদ বাড়ি যাচ্ছিলেন। এ সময় আসামিরা বল্লম ও দা দিয়ে কুপিয়ে আজিজারকে মারাত্মক আহত করে। আজিজারকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই বিকাল ৫টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আজিজারের ভাই লুৎফুর খবির মহম্মদপুর থানায় তেলিপুকুর গ্রামের ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে শুনানি শেষে আদালত ওই রায় দেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট রোকনুরজ্জামান খান এবং রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ মামলাটি পরিচালনা করেন।
আরও পড়ুন:
এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬
‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’
‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা
/বিটি/