সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দশ কর্মীসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) মিজানুর রহমান জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়ায় ৩ জন, তালায় ২ জন, কালীগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
/টিএন/
আরও পড়ুন: