মাগুরায় ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ইমামকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১

মাগুরায় জঙ্গি আখ্যা দিয়ে বেল্লাল হোসেন নামের এক ইমামকে মঙ্গলবার রাতে অপহরণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই  অপহৃত ইমামকে পুলিশ উদ্ধার করেছে। 

শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, জঙ্গি আখ্যা দিয়ে মাগুরা সদরের কাটাখালী এলাকা থেকে যশোরের বাঘার পাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেন মাগুরা সদর উপজেলার কাটাখালি এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের জনি(২২) উজ্জ্বল (২৩) সহ ৪/৫ জন যুবক ওই ইমামকে জঙ্গি আখ্যা দিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং টেলিফোনে ইমামের পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করে।  বিকাশের মধ্যমে করে ওই টাকা পাঠানোর জন্য অপহরণকারীরা নির্দেশ দেয়। অপহৃত ইমামের স্বজনরা শালিখা থানায় ওই রাতে মৌখিকভাবে অভিযোগ করে।

অভিযোগ পেয়েমাগুরা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে পুলিশ অপহরণকারীদেরকে টাকা দেওয়ার ছলনায় অবস্থান নিশ্চিত হয়ে কাটাখালী এলাকার একটি মাঠ থেকে রাতেই অপহৃত ইমামকে উদ্ধার ও জনি (২২) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় অন্য অপহরণকারীরা অন্ধকারে পালিয়ে যায়। গ্রেফতারকৃত জনি সদর উপজেলার ছয়চার গ্রামের মিজানুর রহমানের পুত্র। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

 /টিএন/

আরও পড়ুন:

নিহত ৯ জঙ্গির মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পরিবার