পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় কোটচাঁদপুর থেকে ৫, শৈলকুপা থেকে ৪, সদর থেকে ৩ এবং হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ থেকে ৩ জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন, শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), ইসমাইল হোসেন মন্ডলের ছেলে নায়েব আলী (৪৫), রিয়াজ উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৫৫), গোবিন্দনাথপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে ওলিয়ার রহমান (৩৫), কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও ওই গ্রামের নইমুদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫), হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান (৬০), কোর্টচাঁদপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জুলফিকার আলী ভুট্টু (৩৫), কলেজ স্ট্যান্ড পাড়ার সলেমান মন্ডলের ছেলে আব্দুল বারী (৪৭), বাদশা মিয়ার ছেলে আবুল বাশার (২৫), দয়ারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৬), আমির হোসেনের ছেলে মনির হোসেন টুটুল (৩২), মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদুর রহমান (৩৪), ও সদর উপজেলা গোপিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে সাফায়েত হোসেন (২৮) সহ ১৫ জন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন-
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ
দ্রুত বন্দি বিনিময়ে বাংলাদেশ-ভারত একমত
বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে বন্যা দুর্গতরা
/এফএস/