বেনাপোলে সীমান্ত রক্ষায় বিজিবির নারী সদস্য

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  ১৩ জন নারী বিজিবি সদস্যকে বেনাপোল চেকপোস্টে সংযোজিত করা হয়েছে। 

বেনাপোলে বিজিবির দুই নারী সদস্য

রবিবার দুপুরে নারী বিজিবি সদস্যদের বেনাপোল আইসিপি পোস্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার তৌহিদ হোসেন বলেন, নারী বিজিবি অবশ্যই সীমান্তে প্রয়োজন। কারণ  বৃহৎ এ সীমান্ত দিয়ে অনেক নারী চোরাচালানি যাতায়াত করে থাকে। নারী চোরাচালানিদের শরীর তল্লাশির সময় পুরুষ বিজিবি সদস্যরা গায়ে হাত দিতে পারেন না। সীমান্ত দিয়ে এসব নারী অনেক সময় অবৈধ পণ্য নিয়ে যাতায়াত করে। আবার অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশের ভেতর প্রবেশ করে। সন্দেহ হওয়া সত্ত্বেও তল্লাশি করা সম্ভব হয় না। নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় এ সমস্যা আর থাকলো না।

তিনি আরও জানান, নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় অনেক নারী চোরাচালানি এ পথ থেকে সরে যাবে। তাদের ভেতর আতঙ্ক সৃষ্ট হবে।

বেনাপোল আইসপি ক্যাম্পে  যোগ দেওয়া নারী সদস্যদের একজন নারগিস খাতুন জানান, ট্রেনিং শেষে তারা প্রথমে যশোরের বেনাপোল সীমান্তে যোগদান করে ডিউটি শুরু  করেছেন। দেশের মঙ্গলের জন্য আমরা সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় জানান এই নারী।

/এইচকে/

আরও পড়ুন: গুলশান হামলার ১মাস: মূল হোতারা কোথায়?