দাকোপে আড়াই হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনায়ন

Khulna Pic 4 (02-08-16)খুলনার দাকোপের সুন্দরবন সংলগ্ন বানিশান্তা ইউনিয়নে আড়াই হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কাজে এলাকাবাসী ও ছাত্রছাত্রী মিলিয়ে দুই শতাধিক মানুষ অংশ নেন।

বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস), জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জিফ) এর সহায়তায় ০.৫ হেক্টর এবং কোরিয়া গ্রিন ফাউন্ডেশন (কেজিএফ) এর সহায়তায় আনুমানিক ২ হেক্টর জমিতে এই বনায়ন করা হয়।

বনায়নের আগে সোমবার বনায়নে অংশগ্রহণকারীদের নিয়ে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপকূলীয় অঞ্চল রক্ষায় এবং মানবজীবনে ম্যানগ্রোভের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ম্যানগ্রোভ বনায়নের পদ্ধতি ও রক্ষণাবেক্ষণের উপর এলাকাবাসী ও ছাত্রছাত্রীকে অবহিত করা হয়।

আরও পড়ুন:

কুবি ছাত্রলীগ নেতা নিহতের মামলা ডিবিতে হস্তান্তর

/বিটি/