সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের চার নেতাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে ডাকযোগে চিঠিটি পাঠানো হয়।
পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা আনারুল ইসলাম ও সদস্য আইয়ুব আলীর বাড়িতে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘তোরা ভালো ভালো খেয়ে প্রস্তুত থাক। যেকোনও সময় তোদের হত্যা করা হবে।’
চিঠি পাওয়ার পর বিষয়টি সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখকে জানিয়েছেন ওই চার নেতা। পরে ওসির পরামর্শে তারা থানায় জিডি করেছেন।
ওসি ইমদাদুল হক জানান, চিঠিটি সত্যি-সত্যি আইএস পাঠিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: নার্স তো দূরের কথা, চিকিৎসকই একজন!
/এআরএল/এআর/