মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ১৬ জন, কলারোয়া থানার ১০ জন, তালা থানায় চারজন, কালিগঞ্জ থানার চারজন, শ্যামনগর থানার চারজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটায় দুজন ও পাটকেলঘাটার দুজন রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
চরফ্যাশনে ‘কালেমার দাওয়াত’ পল্লী
/বিটি/