জরিমানা দিয়ে দেশের পথে ৪৪ নেপালি নাগরিক

ঢাকার মিরপুর এলাকায় আটক হওয়া ৪৪ নেপালি নাগরিক জরিমানা দিয়ে দেশের পথে রওয়ানা হয়েছেন। শনিবার বিকাল পৌনে ৬টায় বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারত সীমান্তে প্রবেশ করেন তারা।

দেশে ফিরে যাচ্ছেন নেপালি নাগরিকেরাবেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এই ৪৪ জন নেপালি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আড়াই মাস বাংলাদেশে অবস্থান করছিলেন। আড়াই মাস অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে প্রতিদিন ২০০ টাকা হারে জরিমানা আদায় সাপেক্ষে তাদের দেশে (নেপালে) ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এরা কোনও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলনা। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে তাদের কোনও সংশিষ্টতা পাওয়া যায়নি। অফিসিয়াল নিয়মকানুন শেষে তাদের ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ৪৪ জন নেপালিকে আটক করেছিল। পরে দেশে (নেপালে) ফেরত পাঠানোর জন্য তাদেরকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) তত্ত্বাবধানে বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়। গত ২১ মে একমাসের ভিসা নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছিলেন।

আরও পড়ুন: ঢাকায় আটক ৪৪ নেপালি নাগরিক এখন বেনাপোল ইমিগ্রেশনে 

/এমও/