পদত্যাগপত্রে কামাল উল্লেখ করেছেন,ওয়ান ইলেভেনের সময় বিতর্কিত ব্যক্তিকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। যিনি মাগুরা জেলা আহ্বায়ক হওয়ার পর ত্যাগি নেতা-কর্মীদের বাদ দিয়ে আনকোরা লোকদের দিয়ে জেলা কমিটি করেছেন। বিগত ৩৫টি ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও ত্যাগীদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের মনোনয়ন দিয়েছেন। যার মধ্যে কেউ নির্বাচিত হতে পারেনি।
তিনি আরও উল্লেখ করেছেন, বিএনপির স্থায়ী কমিটিতে এমন কিছু বিতর্কিত লোকদের স্থান দেওয়া হয়েছে যাদের সঙ্গে রাজনীতি করা এবং তাদেরকে নেতা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই নিজের মান-সন্মানের কথা চিন্তা করে তিনি কমিটি থেকে পদত্যাগ করেছেন।
জিকিউ গ্রুপের মালিক শিল্পপতি কাজী সালিমুল হক কামাল ১৯৯৪ সালে বিএনপির টিকিটে মাগুরা-২ আসনের বিতর্কিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে এমপি ও মাগুরা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
২০০১ সালে বিএনপি সরকারের সময়ে দলের অত্যন্ত প্রভাবশালী এই নেতা ওয়ান ইলেভেনের সময় দায়েরকৃত মামলার আসামি হয়ে আবারও আলোচনায় আসেন। যে মামলায় তার সঙ্গে আসামি রয়েছেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন
/এআর/