ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম ওরফে পচা (৪৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, হরিণাকুণ্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল ডাকাত। এ সময় র‌্যাবের টহল গাড়ি সেখানে পৌঁছালে ডাকাতরা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে শহিদুল নামে এক ডাকাত নিহত হয়। এসময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়ির মেয়র ও বিএনপি সভাপতির সমালোচনায় কুজেন্দ্র লাল 

/এআর/