দিনাজপুরের হিলিতে এক কেজি ২শ’ গ্রাম গানপাউডার ও ৮টি ককটেলসহ লাভলী বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৮টায় হিলির রেলওয়ে এলাকা থেকে তাকে আটক করা হয়।তারা স্টেশন এলাকার জনৈক রিপন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন এবং পণ্য চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বাড়ি ফরিদপুর শহরে বলে জানা গেছে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ হোসেন জানান, অস্ত্র, গোলাবারুদ মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুরের স্টেশন এলাকার জনৈক রিপন হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির ভাড়াটিয়া সাইদুল ইসলামের ঘর থেকে ১ কেজি ২শ’ গ্রাম গানপাউডার ও ৮টি ককটেল উদ্ধার করা হয় এবং লাভলী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। লাভলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।
/জেবি/
আরও পড়তে পারেন : পিরোজপুরে গ্যাসবিষক্রিয়ায় নিহত ২