রবিবার সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা রাহি আল মামুন জানান, ট্রলারটির ভেতরে কোনও লাশ নাই বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় কোস্টগার্ড কয়েকটি লাশ উদ্ধার করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এ রকম কথা শুনেছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।
উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হিরণপয়েন্ট থেকে ৮ নটিক্যাল মাইল গভীরে বঙ্গবন্ধু চরের আইল্যান্ড নামক স্থানে ১০/১২ জন জেলেসহ ভারতীয় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে রাতেই কোস্টগার্ড সদস্যরা সেখানে যায়। কিন্তু রাতে উদ্ধার অভিযান বেগবান করা সম্ভব হয়নি। পরে সকালে আবারও অভিযান শুরু হয়।
আরও পড়ুন:
সুন্দরবনের বঙ্গবন্ধু চরে ভারতীয় ট্রলার ডুবি: নিখোঁজ ১০
/বিটি/