বিটিসিএলের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী মো. জেলকার হোসেন বলেন, ‘বেলা ১১টার দিকে বাক্স খুলে দুটি দরপত্র পাওয়া যায়। এ সময় হঠাৎ কয়েকজন যুবক সেখানে প্রবেশ করে আমার কাছ থেকে দরপত্র দুটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় প্রকৌশলী এম ডি আবু হাসান উল্লাহও উপস্থিত ছিলেন।’
বিটিসিএলের মহা-ব্যবস্থাপক (ক্রয় ও মার্কেটিং) আলাউদ্দিন আল আজাদ জানান, অপটিক্যাল ফাইবার, লোহার ও তামার তারসহ বেশকিছু পুরাতন মালামাল বিক্রির দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল বৃহস্পতিবার। এই কাজের মূল্য ছিল ৬০ লাখ টাকা। ক্যাবল শিল্পের ভেতরে ও বিটিসিএলের বিভাগীয় দপ্তরে দুটি স্থানে দরপত্র জমা নেওয়ার জন্য বাক্স রাখা হয়। বিটিসিএলের দফতর থেকে বাক্স খোলার পর দুটি দরপত্র ছিনতাই হয়েছে।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘দরপত্র ছিনতাইয়ের সংবাদ চিঠির মাধ্যমে জানতে পেরেছি। দরপত্র বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার বৈঠক ডাকা হয়েছে।’
/এইচকে/
পড়ুন: কয়লা পরিবহনে নৌপথের জীববৈচিত্র্য ও ডলফিনের ক্ষতির আশঙ্কা: সমীক্ষা প্রতিবেদন