যশোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

দুর্ঘটনাযশোর নিউমার্কেটের তেলের পাম্প এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত শফিকুল শফিকুল ইসলাম (৩০) ট্রাকের চালক। রবিবার ভোরে যশোরগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদরের হাজীপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ট্রাকের হেলপার সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের রকিবউদ্দিনের ছেলে শিপন (১৮), বাসযাত্রী পাবনার মোবারক হোসেনের ছেলে শিমুল (৩১), যশোর সদরের ভেকুটিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে বাদল (৪০), খুলনার রুস্তম আলীর ছেলে লিয়াকত আলী (৪০), আবুল হোসেন (৪৫) ও আরাফাত (২১)। আহত কয়েকজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

ট্রাকের হেলপার শিপন জানান, সাতক্ষীরা থেকে পাথর নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। নিউমার্কেট তেলের পাম্প এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক শফিকুল মারা যান।

যশোর কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নিউমার্কেট এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

ধোঁয়ায় আচ্ছন্ন বসুন্ধরা সিটি