ঝিনাইদহে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে মাইক্রোবাস,ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। তারা হলেন,মাদারীপুর পৌর এলাকার আউশদিয়া গ্রামের ফরহাদ গাজী (৩২) ও  ভোলা সদর উপজেলার কুঞ্জুপট্টি গ্রামের উজিউল্লাহ (২৮)। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে তাদের আটক করা হয়।Jhenidah-2-fack-DB-police-arrest-photo-23-08-16

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার দুপুরে মাগুরার ইসলামী ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে ঝিনাইদহ ফিরছিল ব্যবসায়ী খলিলুর রহমান ও তার সঙ্গীরা।সেসময় ইটখোলা বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস তাদের পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোতে তুলে নেয়।

পরে সেখানে ব্যবসায়ী ও তার সঙ্গীকে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ৬ জনের মধ্যে ৪ জন হাটগোপালপুর এলাকায় নেমে যায়। সেখান থেকে ওই ব্যবসায়ী ও তার সঙ্গীকে ঝিনাইদহ শহরের হামদহ লাউদিয়া এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।
Jhenidah-2-fack-DB-police-arrest-photo-(02)-23-08-16

টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। পরে বিকাল ৫টার দিকে আরাপপুর থেকে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ফরহাদ গাজী ও উজিউল্লাহ নামের দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন: অর্থ আত্মসাতে দুদকের মামলায় সাবেক কানুনগো গ্রেফতার 

/এআর/