মঙ্গলবার (২৩ আগস্ট)দুপুরের দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার আনোয়ারপুর এলাকার আশরাফুল আলমের মেয়ে রেখা আক্তার ও ফরিদ আলীর মেয়ে দোলন আক্তার। তারা দুজনই দর্শনা ডিএস মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম জানান,গত ১৭ জুলাই সন্ধ্যায় দর্শনা পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে রেখা আক্তার ও দোলন আক্তারকে একই এলাকার লিটনের স্ত্রী লাবণী বেগম, রানা ও মামুনসহ ৬-৭ জন তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃতের পরিবারের সদস্যরা দামুড়হুদা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে দামুড়হুদা থানার একদল পুলিশ ঢাকা সাভারের একটি বাড়িতে অভিযান চালিয়ে তালাবদ্ধ ঘর থেকে ওই দুইজনকে উদ্ধার করে। এরপর ওই বাড়ি থেকে লাবণী বেগমকে আটক করে। লাবণী বেগমের স্বীকারোক্তিতে দর্শনা পৌরসভার আনোয়ারপুর থেকে রানা ও মামুনকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটককৃতরা অপহৃতদেরকে ঘরে আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ কর্মবিরতি চললেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুটি লঞ্চ
/এআর/