পানি নিষ্কাশনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে দুর্গত এলাকার কয়েকশ’ মানুষ এতে অংশ নেন। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্তরা মানবিক বিপর্যয় রুখতে দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানান।
তারা বলেন, জলাবদ্ধ দুই শতাধিক গ্রামের পানি দ্রুত নিষ্কাশন করা না হলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে। তাই পানি নিষ্কাশনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভাপতি রণজিৎ বাওয়ালী, অধ্যাপক বৈকুণ্ঠবিহারী রায়, গাজী আবদুল হামিদ, অধ্যাপক চৈতন্যকুমার পাল, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের অনিল বিশ্বাস, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী প্রমুখ।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক
/বিটি/