এ বিষয়ে খুলনা সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াত নেতা ও টুটপাড়া লোকামানিয়া জামে মসজিদের ইমাম এনায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজামীর গায়েবানা জানাজা পড়ানোর ঘটনায় দায়ের মামলার আসামি। নগরীর টুটপাড়া মওলার মোড়ের হাফেজ আব্দুল মজিদের ভাড়াটিয়া এনায়েতুল্লাহ দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এ বছরের ১০ মে দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
/এবি/