চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে অপহৃত স্কুলছাত্র মাহফুজ আলম সজিবের লাশ ৩২ দিন পর উদ্ধার করেছে র্যাব। বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সজিব দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
তিনি আরও জানান, সজিবকে অপহরণের দু/একদিনের মধ্যেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সজিবের হত্যাকারীদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সজিবের মামা আব্দুল হালিম বলেন, দামুড়হুদা উপজেলা প্রাঙ্গনে কৃষি মেলা দেখতে গিয়ে গত ২৯ জুলাই অপহৃত সজিব। এর একদিন পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। আমরা টাকা দিতে রাজিও হই। কিন্তু তারপরও অপহরণকারীরা সজিবকে বাঁচতে দিলো না।
এদিকে, মঙ্গলবার রাতে রকিবুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও র্যাব-৬ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেনি।
আরও পড়ুন:
রিশার ঘাতক ওবায়দুল নীলফামারী থেকে আটক
/বিটি/