পুরকৌশল অনুষদের অধিভুক্ত আর্কিটেকচার বিভাগে ৪০ জন, তড়িত ও ইলেকট্রিক কৌশল অনুষদের অধিভূক্ত ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং যন্ত্রকৌশল অনুষদের অধিভুক্ত এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে বর্তমান শিক্ষাবর্ষে কুয়েটের বিভিন্ন বিভাগে এক হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। যা বিগত শিক্ষাবর্ষ থেকে ১৩০ জন বেশি।
নতুন বিভাগ খোলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে এবং দেশে দক্ষ জনবল তৈরির জন্য বিভাগগুলো খোলা হচ্ছে।
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার জানান, আবেদনপত্র অনলাইনে পুরণ ও সাবমিশন শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টা থেকে। আগামী ২৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, কুয়েটে বর্তমানে ১১টি বিভাগে স্নাতক কোর্স চালু রয়েছে, এ তিনটি বিভাগ নিয়ে বর্তমান শিক্ষাবর্ষ থেকে মোট ১৪টি বিভাগে স্নাতক কোর্স চালু হচ্ছে এবং মোট বিভাগের সংখ্যা হচ্ছে ১৮টি।
আরও পড়ুন-
আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ
রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ
/এফএস/