চিতলমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জানান, এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান শেখের বিরুদ্ধে স্কুলের ভাড়াটিয়া দোকানিদের হুমকি দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
প্রসঙ্গত, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান শেখ সদ্য জাতীয়করণ করা এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছেন, এমন অভিযোগের বিষয়টি বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচিত হয়। এরপরই তদন্ত করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করা হয়।
- সুন্দরবনের মালঞ্চ নদী থেকে ৩১টি ভারতীয় গরু আটক
- চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
/এমও/