স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মৃত্তিকাপাড়ায় কয়েকদিন ধরেই আধিপত্য নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরমধ্যে হামিদ মোল্লা নামের এক ভাই সাবেক ইউপি চেয়ারম্যান। আরেক ভাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাপান মোল্লা। সোমবার রাতে হামিদ মোল্লার লোকজন এলাকায় গুজব ছড়ায়, জাপান মোল্লার লোকজন তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তারই জের ধরে মঙ্গলবার মৃত্তিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হয় সংঘর্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন:
/এআরএল/