ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত

ঝিনাইদহঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন। তার নাম আনিসুর রহমান। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার লাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হরেন্দ্রনাথ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিছুর কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভোররাতে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে নসিমনে করে ঝিনাইদহে আসছিল আনিছুর। পথে সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় চালক আনিছুর। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/