সুন্দরবন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড, রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি ও ৩৩৪ প্রজাতির বৃক্ষরাজি রক্ষা এবং বনজীবীসহ দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদফতর এই ছুটি বাতিল করেছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন বিভাগ জানায়, পর্যটন মৌসুম না হলেও ম্যানগ্রোভ এই বনে ঈদের লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জ সদর ও সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জসহ সুন্দরবনের আশপাশে লোকালয়ের ট্যুরিস্ট স্পটগুলোতে দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য এবার সুন্দরবন বিভাগের সব কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএসএআইডি’র অর্থায়ানে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি নির্ভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।
আরও পড়ুন:
‘১২০ টাকায় ছুরি কিনি, পেটের বাম পাশে আঘাত করি’
/বিটি/