গ্রেফতারকৃতরা হলেন, রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদার (২৪), হাসান শেখ (২৭),শেখ বেলায়েত হোসেন (২৫), রামপাল সদরের ইসমাইল শেখ (২৬), রাজু শেখ (২৪) ও মাছের ঘেরের মালিক আব্দুল হামিদ (৫৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের একটি মেয়ের সঙ্গে ওড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্রধরে ঈদের দিন মঙ্গলবার বিকাল ৪টায় মুক্ত তাকে মোবাইলে ফোনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর মেয়েটিকে নিয়ে মুক্ত সরদার ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আব্দুল হামিদের মাছের ঘেরে যায়। সেখানে আগে থেকে বাসায় থাকা ছয়জনে মিলে রাতভর পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বুধবার দুপুরে মেয়েটি বাদী হয়ে ওই ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
গণধর্ষণের শিকার ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন (ওসি) বেলায়েত হোসেন।
/এমডিপি/