সাতক্ষীরায় কৃষক দলের সভাপতি গ্রেফতার

গ্রেফতারসাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুস সাত্তার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার কাপসণ্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার হওয়া সাত্তার এর নামে মামলা রয়েছে। তিনি রফিকুল হত্যা মামলাসহ নাশকতার একাধিক মামলার আসামি।
/এনএস/