সাতক্ষীরায় বাসচাপায় পথচারী নিহত

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসচাপায় ফারুক গাজী (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া ইউনিয়নে খানপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফারুক শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মিঠা চণ্ডিপুর গ্রামে মৃত্যু নজির আলী গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এমন সময় শ্যামনগর হতে সাতক্ষীরা গামী গেটলক একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে দ্রুত ফারুককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. গোপাল বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
/এনএস/