পুলিশ সুপার মো. নিযামুল হক মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশাসনিক কারণে তেরখাদা থানার ওসি মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, খুলনা রেঞ্জ ডিআইজি দেশে না থাকা এবং ইন্সপেক্টর সংকট থাকায় ওই থানায় ওসি হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত থানার সিনিয়র কর্মকর্তা ওসির দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, ঈদের রাতে তেরখাদা উপজেলার ইখড়ী গ্রামে গরু ব্যবসায়ী দম্পতি খশরুল আলম ওরফে খায়রুল আলম মোল্লা (৩৫) এবং তার স্ত্রী লিপি বেগমকে (২৮) হত্যার পর দুটি পুকুরে লাশ ফেলে দেওয়া হয়। পরে গত শনিবার সকালে উপজেলার কুমিরডাঙ্গা এলাকায় স্থানীয় দুটি গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়। এসব ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
আরও পড়ুন: বরগুনায় শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা
/এআর/