নড়াইলে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই



নড়াইলপারিবারিক কলহের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামে ছোট ভাই অভিজিত ঘোষকে (৩৫) তার বড় ভাই কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অভিজিত লুটিয়া গ্রামের ফটিক ঘোষের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুরে ছোট ভাই অভিজিতকে তার বড় ভাই সরজিৎ কুপিয়ে জখম করে। সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার এসআই হাবিব জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সরজিৎ ঘোষকে আটকের চেষ্টা চলছে।
/এআর/