প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতঝিনাইদহের শৈলকুপায় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ রায় দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম জানান, জেলা প্রশাসন জানতে পারে শৈলকুপার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
সে সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ভঙ্গের অপরাধে শৈলকুপা শহরের মিল্টনের চালের আড়তকে ১০০০, মজিদের চালের আড়তকে ২০০০ ও রিপনের চালের আড়তকে ২০০০ টাকা করে জড়িমানা করা হয়।
/এআর/