গ্রেফতারকৃতরা হলেন, কয়রার ভবসিন্দু মন্ডল (৫৫) ও খুলনা মহানগরীর জাব্দিপুর এলাকার বাদশা খান (২২)।
খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কয়রার শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নিহত দস্যু রবিউল বাহিনীর নতুন নেতা রোকন বাহিনীর সক্রিয় সদস্য। তারা লঞ্চঘাটের বিপরীতে সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করে ডাকাতির পরিকল্পনা করছিল।
এ ঘটনায় অস্ত্র আইন ও ডাকাতির চেষ্টার ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি শমসের আলী।
/এমডিপি/