ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে বিএসএফ’র গুলিতে জসিম মণ্ডল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভারতের অভ্যন্তরে হাজরাখাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, নিহত জসিম মণ্ডল সীমান্ত পার হয়ে ভারতের ৮’শ গজ ভেতরে হাজরাখাল এলাকায় প্রবেশ করে।

এ সময় সে হাজরাখাল বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়ে।  বিএসএফ তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরও পড়ুন:
আগুন সন্ত্রাসের আসামি খালেদা জিয়ারও বিচার হবে: প্রধানমন্ত্রী

/বিটি/