২৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আশানুর বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা আরআইবি ও এফআইজি সূত্রে জানতে পারি বেনাপোল মাছ বাজার থেকে এক ব্যক্তি স্বর্ণ নিয়ে দৌলতপুরের দিকে যাচ্ছে। এ সময় বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দল্লাহিল ওয়াফি সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর গ্রামের চারা বটতলা এলাকা থেকে আশানুরকে আটক করে ক্যাম্পে এনে তার দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক আশানুরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক আশানুর বলেন, ‘এই ১২টি স্বর্ণের বারের মালিক দৌলতপুর গ্রামের আব্দুর রাজ্জাক। আমি ২৫০ টাকার বিনিময়ে এগুলো তাকে দেওয়ার জন্য যাচ্ছিলাম।’
/বিটি/