শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে খেলোয়ারদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে জাতীয় চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথীরা এক বর্ণাঢ্য র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন-
গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ
ডিএমপির দেওয়া তথ্য ফরম: ২০ লাখ পরিবারের সাড়া
/এফএস/