নিহত সবুরা খাতুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোকাছেদ আলীর স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্টেশনে সবুরার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, মৃত নারী কুষ্টিয়ার মরমি সাধক লালন শাহ-এর ভক্ত ছিলেন।
পুলিশ জানায় লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এনএস/