সামাজুল মণ্ডলের বাড়ি দৌলতপুর উপজেলার ডাংমড়কা গুড়েরপাড়া গ্রামে।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৩ সালের ১ মার্চ রাত সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ সামাজুলকে আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
/এমডিপি/