চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের মনিরুল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৮১ নম্বর প্রধান খুঁটির কাছ থেকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ১১৩-বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তার ওপরে বোমা নিক্ষেপ করে। এতে সে আহত হলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
তবে আনুষ্ঠানিকভাবে বিএসফের পক্ষ থেকে মনিরুল ইসলামকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়নি বলেও তিনি জানান।
কামারপাড়া এলাকার বাড়াদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার খলিল জানান, বিষয়টি জানার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিএসফের হাতে মনিরুল ইসলামের আটকের খবরটি জানার পর তার কামারপাড়া বাড়িতে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি।
/এআর/